নিজস্ব প্রতিযোগিতা : সিদ্দিক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বাংলাদেশ ঈদগাহ মাঠে দিনভর কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি পাবনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক ইছামতির বার্তা সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জমঈয়তে আহলে হাদীস পাবনার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ইমদাদ হোসেন। অতিথি ছিলেন ব্যবসায়ী ও সমাজসেবক শাহাদত হোসেন, প্রফেসর এম এ সালাম, মাহমুদ হাসান, জাহাঙ্গীর হোসেন, গোলাম রব্বানী টেগার, উল্লাস,মাসুদ, আমানুল্লাহ আহমেদ, প্রতিষ্ঠা পরিচালক মৌসুমী রহমান। সার্বিক তত্বাবধায়নে ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কে এস মোবারক হোসেন মানিক। অনুষ্ঠানে এলাকাবাসী ও সূধীজন অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
