স্টাফ রিপোর্টার : নানা আয়োজনে চাটমোহর উপজেলার রাজা চন্দ্রনাথ ও বাবু শম্ভুনাথ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষা সাংস্কৃতিক সপ্তাহ পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার চাটমোহর বালুচর খেলার মাঠে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন সকালে জাতীয় সঙ্গীতের সুরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় প্রতিযোগিতা। প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন পাবনা-৩ আসনের সাবেক সাংসদ কে এম আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী নৃত্য পরিবেশন করে বিদ্যলয়ের ছাত্রীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমানের সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরা, চাটমোহর থানার ওসি মনজুরুল আলম, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল, সাংগঠনিক সম্পাদক ও চাটমোহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, পৌর বিএনপির সাবেক সভাপতি এ এম জাকারিয়া, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী, চাটমোহর পৌর জামায়াতের সভাপতি সোলায়মান হোসেন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন প্রমূখ। দিনভর প্রতিযোগিতায় বালক ও বালিকা গ্রুপে বিভিন্ন ইভেন্টের খেলাধুলায় অংশ নেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এর আগে গত ২৬ জানুয়ারি বিদ্যালয় চত্বরে বার্ষিক মিলাদ মাহফিলের আয়োজন করা হয় এবং ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় নবীন বরণ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। অভিভাবকবৃন্দ ও সূধীজন এসব কর্মসূচিতে অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
