আটঘরিয়া প্রতিনিধি : আটঘরিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম স্থানীয় ব্র্যাকপাড়া গ্রামে মঙ্গলবার রাত ১১ টায় বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার বেলা তিনটায় মাঝপাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর ঈদগাহ ময়দানে তার মরদেহে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম, ওসি শফিকুজ্জামান সরকার, সাবেক কমান্ডার জহুরুল হকসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিক ও এলাকার সাধারন মানুষ উপস্থিত ছিলেন। পরে তার নামাজে জানাজা শেষে রামচন্দ্রপুর পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
