ফরিদপুর প্রতিনিধি : নকল দুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে ফরিদপুরে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সানাউল মোর্শেদ মঙ্গলবার সকালে ফরিদপুর উপজেলার গোপালনগরে একটি কারখানায় অভিযান চালিয়ে নকল দুধ তৈরির মেশিনসহ যন্ত্রপাতি জব্দ করে কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। উপজেলার গোপালনগর গ্রামের শফিকুর রহমানের কারখানায় অভিযান চালিয়ে নকল দুধ তৈরির উপকরণ পামওয়েল, সয়াবিন তেল, ভ্যালেন্ডার মেশিন জব্দ করেন। এ সময় থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসনাত জামান, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. হাফিজুর রহমানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট সানাউল মোর্শেদ জানান, গোপালনগর গ্রামের আহম্মদ উল্লাহর ছেলে শফিকুর রহমান দীর্ঘদিন ধরে নকল দুধ তৈরি করে বাজারজাত করছে । গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয় এবং উক্ত মালামাল জব্দ ও জরিমানা করা হয়। তিনি এও জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
