স্টাফ রিপোর্টার : নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে গণযোগাযোগ অধিদপ্তরের বিশেষ প্রচার কর্মসূচির অংশ হিসেবে পাবনা জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা পরিষদের রশিদ হলে বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছাসে শীর্ষক আলোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার, ওসি অপারেশন পাবনা সদর সঞ্জয় কুমার সাহা, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান, গণ অধিকার পরিষদের জেলা সভাপতি জাহাঙ্গীর হোসেন মাস্টার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শাওন হোসেন। এছাড়াও এ সময় অন্যান্যের মধ্যে সমন্বয়ক আসিফ আহম্মেদ, এস এম কিবরিয়া হোসেন, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও নতুন চোখ পত্রিকার প্রকাশক এস এম আলম, সরকারি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষক , ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা সিনিয়র তথ্য অফিসার সামিউল আলম এবং সঞ্চালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আবু হানিফ মিয়া।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
