মহসীন মল্লিক : সাঁথিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লিখন মোল্লাকে গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে আওয়ামীলীগের স্থানীয় সমর্থকেরা। সোমবার রাত ১২ টার দিকে উপজেলার সিএন্ডবি বাস্ট্যান্ড এলাকায় এঘটনা ঘটে। আহত লিখন করমজা এলাকার মল্লিক পাড়ার বাসিন্দা চাঁদু মোল্লার ছেলে। জানা যায়, লিখন মোল্লা সাংগঠনিক কর্মকান্ড শেষে রাতে বাড়িতে ফিরছিলেন। সিএন্ডবি বাস্ট্যান্ড এলাকায় পৌঁছামাত্র আগে থেকে ওৎ পেতে থাকা কয়েকজন তার উপর হামলা চালিয়ে এলোপাতাড়ি শরিরের বিভিন্নস্থানে কুপিয়ে ফেলে রেখে চলে যায়। কিছু সময় পরে স্থাণীয়রা তাকে উদ্ধার করে বেড়া হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকায় রের্ফাড করেন। এ বিষয়ে বেড়া কলেজের সাবেক ভিপি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুর রহমানসহ বিএনপির বিভিন্ন নেতাকর্মী এ হামলার প্রতিবাদ জানিয়ে পোষ্ট দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাঁথিয়া থানার ভারপাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান জানান, হামলার ঘটনা শুনেছি। এখনোও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
