সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ শুষ্ক মৌসুম আসার আগেই পাবনার সুজানগরে বৃহত্তর গাজনার বিলসহ ২০টি ছোট বড় খাল-বিল প্রায় পানি শূন্য হয়ে পড়েছে। এতে উপজেলার হাটবাজারে তীব্র মাছ সংকট দেখা দিয়েছে।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, এ উপজেলার বৃহত্তর গাজনার বিল প্রাকৃতিক মাছের বড় উৎস্য। এছাড়া ছোট বড় আরো ১৯টি খাল-বিল থেকেও প্রচুর প্রাকৃতিক মাছ পাওয়া যায়। কিন্তু চলতি মৌসুমে বৃহত্তর গাজনার বিলসহ অন্য ১৯টি খাল-বিলও প্রায় পানি শূন্য হয়ে পড়েছে। বৃহত্তর গাজনার বিলের ক্যানালে সামান্য কিছু পানি থাকলেও তাতে মাছ নেই। সেকারণে উপজেলার সর্বত্র মাছ সংকট দেখা দিয়েছে। উপজেলার উলাট গ্রামের ভুক্তভোগী মাছ ত্রেতা হেলাল উদ্দিন বলেন, বর্তমানে হাটবাজারে স্থানীয় পুকুরে চাষ করা পাঙাস, তেলাপিয়া, সিলভার কার্প ও বাটা মাছ ছাড়া বিল ও নদীর তেমন কোন মাছের দেখা মিলছেনা। মাঝে মধ্যে সুজানগর পৌর বাজারসহ কোন কোন হাটবাজারে ইলিশ মাছের দেখা মিললেও মাত্রাতিরিক্ত দামের কারণে নিম্ন আয়ের মানুষ তা কিনতে পারছেন না। গত রোববার সুজানগর পৌর বাজারে মাছ কিনতে আসা ভ্যান চালক হাতেম আলী বলেন বর্তমান বাজারে চাষ করা মাছ কেনাও কঠিন হয়ে পড়েছে। প্রতিকেজি পাঙাস মাছের দামও ১৮০ থেকে ২০০টাকা। ফলে মাছের এই চড়া বাজারে আমাদের মতো নিম্ন আয়ের মানুষের পক্ষে মাছ কেনা সম্ভব হচ্ছেনা। উপজেলা উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান বলেন উপজেলার সকল খালবিল প্রায় পানি শূন্য। তাছাড়া চলতি মৌসুমে পদ্মা নদীতেও তেমন মাছ নেই। ফলে উপজেলায় মাছ সংকট দেখা দিয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
