ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফরিদপুর উপজেলা শাখার উদ্যোগে গতকাল সকালে উপজেলা মডেল মসজিদের হলরুমে দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফরিদপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলার সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান মাস্টারের সঞ্চালনায় উক্ত শিক্ষা শিবির অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা শাখার সভাপতি অধ্যাপক রেজাউল করিম। প্রধান আলোচক ছিলেন সংগঠনের বিশেষ উপদেষ্টা ও পাবনা-৩ আসনের এম.পি পদপ্রার্থী অধ্যাপক মো: আলী আছগার, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মো: বদিউজ্জামান, ফরিদপুর উপজেলার বিশেষ উপদেষ্টা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশি শাপিনুর ইসলাম, বিশেষ উপজেলা উপদেষ্টা আব্দুল হাই আল রাজি প্রমুখ। উপজেলার ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন দায়িত্বশীল এই শিক্ষা শিবিরে অংশ নেন। ইসলামী শরীয়ত মোতাবেক শ্রমিকের নায্য অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বলে বক্তারা উল্লেখ করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
