স্টাফ রিপোর্টার : মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষায় চান্স পেয়েও সেখানে ভর্তিসহ পড়ালেখা নিয়ে শঙ্কিত মেধাবী ছাত্রী মোছা. মেঘলা খাতুন। ছোটোবেলা থেকেই মেধাবী মেঘলা জেলার আটঘরিয়া উপজেলার একদন্ত উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেনীতে গোল্ডেন এ প্লাস লাভ করে। একই বিদ্যালয় থেকে এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। এডওয়ার্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচ.এস.সি পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করে সে। এবারের মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষায় দিনাজপুর মেডিক্যাল কলেজে ভর্তির জন্য চান্স পেয়েছে কৃতি ছাত্রী মেঘলা। সে একদন্ত ইউনিয়নে মৌগ্রামের মো. হাশমত মির্জা ও মোছা. চায়না খাতুনের একমাত্র মেয়ে। তার পিতা মো. হাশমত মির্জা দিনমজুর হিসেবে কৃষিকাজে সম্পৃক্ত আছেন। কোনোভাবে দিন চলে এ অভাবী পরিবারের। মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েও নিজের ভর্তিসহ পড়ালেখা নিয়ে শঙ্কার মাঝে পড়ে গেছে মেধাবী মেঘলা। কোনো বিত্তশালী বিদ্যোৎসাহী ব্যাক্তি তার পড়ালেখার জন্য আর্থিকভাবে সহযোগিতা করলে ভবিষ্যতে সে একজন ভালো চিকিৎসক হিসেবে এই সমাজে দাড় হতে পারে। তার ভর্তিসহ পড়ালেখার খরচ চালানো তার পরিবারের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। ফলে মেঘলার পরিবারের পক্ষ থেকে বিত্তশালী বিদ্যোৎসাহী ব্যাক্তিদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ যদি তার পাশে দাড়াতে চান তাহলে মেঘলা (০১৮৯৩-২৭১৩৫৩) অথবা মেঘলার পিতা (০১৭৮৪-১০১৮২৬) নম্বরে যোগাযোগ করতে বীনিতভাবে অনুরোধ জানানো হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
