স্টাফ রিপোর্টার : জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মমতাজ উদ্দিন খান মুন্তাজের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নেতাকর্মীরা। জেলা বিএনপির ব্যানারে গতকাল সোমবার দুপুরে শহরের জুবলী ট্যাংক মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চাঁপা মসজিদ হয়ে শহরের প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন, আহ্বায়ক কমিটির সদস্য সেলিম আহমেদ, সেলিম সরদার, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তসলিম হাসান খান সুইট, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব আকাশ ও সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রানা প্রমূখ। বক্তারা অবিলম্বে মমতাজ উদ্দিন খান মুন্তাজের মুক্তির দাবি জানান, তা না হলে পাবনায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা। উল্লেখ্য, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে হেমায়েতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মমতাজ উদ্দিন খান মুন্তাজের সাথে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম গ্রুপের বিরোধ চলছিল। তারই জেরে গত বছরের ১৬ নভেম্বর দুই পক্ষের সংঘর্ষে জালাল উদ্দিন (৪০) নামে এক বিএনপি কর্মী নিহত হয়। সেই মামলার এজাহারভুক্ত আসামি মমতাজ উদ্দিন খান মুন্তাজ সম্প্রতি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন জানালে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
