ক্রীড়া প্রতিবেদক : পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটে ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি থেকে সোমবার এর উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রেজিনূর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী হুমায়ুন কবির। উদ্বোধনী দিনের ইভেন্টের মধ্যে ছিল রোভার স্কাউট দলের দৌড়, ছেলে ও মেয়েদের দৌড়, শিক্ষিকাদের সুঁচে সুতা পড়ানো দৌড়, শিক্ষক ও কর্মচারীদের ঝুড়িতে বল নিক্ষেপ, আন্ত: বিভাগ টি-১০ ক্রিকেট ম্যাচ এবং প্রত্যেক সেমিস্টারে ১ম স্থান অর্জনকারী ৫৪ জন মেধাবীর অংশগ্রহনে মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল টি-টেন ক্রিকেট ম্যাচে সিভিল টেকনোলজি দল কনস্ট্রাকশন টেকনোলজি দলকে ৭২ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান, শিক্ষক প্রতিনিধি, বিভিন্ন বিভাগের শিক্ষক- কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসক মফিজুল ইসলাম ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করবেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
