স্টাফ রিপোর্টার : ঈশ^রদীর পাকশীতে সাজ্জাদ হোসেন সাগর (৫২) একজনের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পাকশী ইউনিয়নের যুক্তিতলা গ্রামের লাইন পাড়ার নিজ বাসা থেকে নাক দিয়ে রক্ত বের হওয়া মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত সাজ্জাদ হোসেন সাগর নওগাঁর বদলগাছি উপজেলার টয়নারী গ্রামের মরহুম আব্দুস সামাদের ছেলে ও যুক্তিতলা লাইন পাড়ার মরহুম মিজানুর রহমানের জামাতা। তিনি দীর্ঘ ১৫-১৬ বছর যাবত পাকশী যুক্তিতলা লাইন পাড়া এলাকায় শ^শুর বাড়ির পাশে স্থায়ীভাবে বসবাস করতেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার সময় নিহত সাগরের বাসায় প্রতিবেশি এক ছোট মেয়ে দোয়া মাহফিল অনুষ্ঠানের খাবার দিতে গিয়ে তার বাসার বাসা দরজা খোলা দেখতে পায়। ভিতরে ঢুকে বৃদ্ধ সাগরের নাক দিয়ে রক্ত বের হতে হচ্ছে। তার মাথার কাছে জমির দলিল পড়ে রয়েছে। পায়ের দিকে হাতুড়ি ও দা এবং বটি পরে আছে। বিষয়টি দেখে ওই শিশু কন্যাটি এলাকাবাসীকে জানান। পরে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানা নিয়ে যায়। নিহতের স্ত্রীর বোনের মেয়ে কাকলি খাতুন জানান, গত ৩ বছর আগে তার খালা মারা যান। তখন থেকেই খালু (সাগর) একাই এই বাসায় থাকতেন। কাকলি আরোও জানান, তার খালু বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। গত এক মাস আগে তাকে তার পছন্দের খাবার খাইয়ে গিয়েছি ও ওষুধ কিনে দিয়েছি। আজকে খালুর মৃত্যুর খবর শুনে পাবনা থেকে চলে এসেছি। ঈশ^রদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম শহীদ জানান, মৃত্যুর কারন জানতে মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়। পোস্টমর্টেম রিপোর্ট দেখে পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
