ভাঙ্গুড়া প্রতিনিধি : টিসিবির স্মার্ট কার্ড অনলাইনে এক্টিভেট করতে হতদরিদ্রদের কাছ থেকে ৫০ টাকা করে ঘুষ আদায়ের অভিযোগ উঠেছে ডিলার ও সংশ্লিষ্ট ইউপি সচিব ও উদ্যোক্তাদের বিরুদ্ধে। ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি জানার পরে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আশ^াস দিয়েছেন। জানা যায়, উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় ৬ হাজার টিসিবির স্বল্পমূল্যে খাদ্য সামগ্রী ক্রয়ের সুবিধাভোগী পরিবার রয়েছে। সম্প্রতি এসব টিসিবির কার্ডধারীদের স্মার্ট কার্ড প্রদান করতে অনলাইনে এক্টিভেট কার্যক্রম চলছে। ইউনিয়ন পরিষদের সচিদের তত্ত্বাবধানে উদ্যোক্তারা এই অনলাইন এক্টিভেট কার্যক্রম করছেন। মঙ্গলবার বিভিন্ন এলাকায় মাইকিং করে কার্ডধারীদের ৫০ টাকা নিয়ে ইউনিয়ন পরিষদে গিয়ে স্মার্ট কার্ড এক্টিভেট করার জন্য বলা হয়। অথচ সরকারি বিধি অনুসারে অনলাইনে স্মার্ট কার্ড এক্টিভেট করতে কোন প্রকার টাকা লেনদেন করার নির্দেশনা নেই। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কার্ডধারী বলেন, মাইকিং করে ৫০ টাকা করে ইউনিয়ন পরিষদে নিয়ে যেতে বলেছে। কেন টাকা লাগবে জানতে চাইলে বলে এটা অফিসিয়াল খরচ। এই টাকা নিয়ে বাড়াবাড়ি করলে কার্ড বন্ধ করে দিবে ভয়ে কেউই কথা বলেনি। অভিযোগের বিষয়ে টিসিবির ডিলার নুর আলম বলেন, টিসিবির অনলাইন স্মার্ট কার্ড এক্টিভেট করে দিতে ইউনিয়ন পরিষদের সচিবদের উদ্যোগে টাকা নেওয়া হচ্ছে। কোন ইউনিয়নে ৫০ টাকা, কোনো ইউনিয়নে এর চেয়েও বেশি নেওয়া হচ্ছে। এই টাকার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নাই। তারা অফিসিয়াল খরচ হিসেবে নিতে পারে হয়তো। এ বিষয়ে পারভাঙ্গুড়া ইউপি সচিব আব্দুল কাদের বলেন, অনলাইন কার্ড এক্টিভেট করতে টাকা নেওয়ার বিরোধিতা করেছি আমি। এরপরেও পরিষদের কেউ টাকা নিয়ে থাকলে সেটার দায়ভার আমার নয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, টিসিবির স্মার্ট কার্ড অনলাইনে এক্টিভেট করার জন্য কোনো টাকা নেয়ার বিধান নাই। কেউ টাকা নিলে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
