বেড়া প্রতিনিধি : বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি বেড়া শাখার বার্ষিক সাধারণ সভা গতকাল বেড়া পৌরসভা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সমিতির বেড়া সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোরশেদুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ওষুধ তত্বাবধায়ক (ড্রাগ সুপার) রোকনুজ্জামান, সভাপতি বিসিডিএস,পাবনা জেলা শাখার সভাপতি এফ.এম. হুমায়ন কবির, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের জেলা সভাপতি শফিকুল ইসলাম খান, বেড়া মডেল থানার ওসি ওয়ালিউর রহমান, সমিতির বেড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফজলে খোদা রিন্টু, সমিতির বেড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান লিটন। সভায় ওষুধ ও ওষুধ বিপনণসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
