স্টাফ রিপোর্টার : পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক মিলাদ মাহফিল প্রতিষ্ঠান চত্বরে গতকাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বার্ষিক হামদ নাত এবং কেরাত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দুটি বিভাগের ৪টি গ্রুপে মোট ২৪ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর শিবজিত কুমার নাগ এবং প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ শাহনেওয়াজ সালাম। অনুষ্ঠানে মিলাদ পরিচালনা করেন অফিসার্স কলোনী জামে মসজিদের ইমাম মো: আশরাফুল ইসলাম। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষার্থী ও অভিভাবকদের স্বত:স্ফুর্ত অংশগ্রহণের জন্য প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর শিবজিত কুমার নাগ সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
