শফিক আল কামাল : শিক্ষা ও সাংস্কৃতিক সপ্তাহের অংশ হিসাবে বর্ণাঢ্য আয়োজনে ইমাম গাযযালী গার্লস স্কুল এন্ড কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. নাহারুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন পড়াশোনার সাথে তোমাদের শোভন আচার ব্যবহার ও উন্নত মানসিকতা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
ইমাম গাযযালী গার্লস স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব আবুল কাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর পাবনা কার্যালয়ের উপ-পরিচালক রেবেকা সুলতানা, ইমাম গাযযালী ট্রাস্টের সহ-সভাপতি অধ্যাপক মাও. আব্দুর রহিম, সদস্য মো. নুরুল ইসলাম, মাও. আব্দুর রউফ ও ইমাম গাযযালী গার্লস স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য শামসুর রহমান খান মানিক ও রুবিনা ইয়াসমিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সুরাইয়া সুলতানা। সঞ্চালনা করেন ইমাম গাযযালী গার্লস স্কুল এন্ড কলেজের সহকরি অধ্যাপক শফিকুল ইসলাম ও সহকারি অধ্যাপক আব্দুল মান্নান। শুরুতেই পবিত্র কোরআন থেকে বাংলা, ইংরেজী ও আরবী ভাষায় তেলোওয়াত করেন শিক্ষার্থীরা। এছাড়াও অন্যান্য ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাইবেল ও গীতা পাঠ করা হয়। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী প্রায় ২০০ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আগত অতিতিবৃন্দ।
এছাড়াও দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সবার হৃদয় ছুঁয়ে যায়। এ সময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব রূপকথার প্রেসিডেন্ট এ্যাডভোকেট শরিফা খাতুন, প্রতিষ্ঠানটির সহকারি প্রধান শিক্ষক আনিছুর রহমান, শিক্ষক প্রতিনিধি আব্দুল আলিম বিশ্বাস, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয়রা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
