নিজস্ব প্রতিনিধি : আদর্শ গার্লস হাই স্কুলের শিক্ষা ও সাংস্কৃতিক সপ্তাহ গতকাল সোমবার সকালে উদ্বোধন করা হয়েছে। সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম। আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন ও স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুর রহমান। তাদেরকে ব্যাচ পরিয়ে দেন বিদ্যালয়ের স্কাউট দল। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান। এর আগে সঙ্গীত পরিচালক সমীর মজুমদারের পরিচালনায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ ও প্রধান শিক্ষক। শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান স্কাউট লিডার সুমাইয়া তাসনিম । মশাল দৌড় দেন ষষ্ঠ শ্রেণীর চামেলি শাখার আনিকা আক্তার মিম। নানা ইভেন্টে অংশ নেয় অসংখ্য শিক্ষার্থী। অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বাংলাদেশ জুডো ফেডারেশনের নির্বাহী সদস্য এস মুস্তাকিম সবুজ, সাবেক প্রধান শিক্ষক আমানুল্লাহ খান, হাজী জসীম উদদীন কলেজের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ও বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য শাহ জামাল বাদশাহ্, সাবেক সদস্য ও ১১নং পৌর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল হাকিম, সাবেক সদস্য জালাল আহম্মেদ প্রমূখ উপস্থিত ছিলেন। সিনিয়র শিক্ষক কে, এম শুকুর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক উম্মে সালমা কোহিনুর, আফরোজা খাতুন, কে. এম. আবুল হোসেন, সহঃ শিক্ষক কম্পিঃ হুমায়ুন কবির, সহঃ শিক্ষক শঃ চর্চা মিজানুর রহমান, সহঃ শিক্ষক (ইসঃ শিঃ) আব্দুল হামিদ খান, সহঃ শিক্ষক মেরিনা আক্তার, সহঃ শিক্ষক (কৃষি) দেলোয়ার হোসেন, সহঃ শিক্ষক শামীমা আক্তার, সাইমা ইয়াসমিন, নারগিছ আরা পারভীন, আল আমিন হক, আফতাব উদ্দিন, হাবিবুর রহমান, পিংকি বিশ্বাস, গাজিউর রহমান, খন্ডকালীন শিক্ষক রফিকুল ইসলাম, শরিফ আহমেদ, সাখাওয়াত হোসেন, মোঃ শরিয়তুল্লাহ, উপমা সাহা, নাজমুন নাহার, খন্ডকালীন গ্রন্থগারিক অলিভিয়া খাতুন, খন্ডকালীণ কর্মচারী তাহমিনা আক্তার, অফিস সহকারী ওয়াজউদ্দীন খোন্দকার, অফিস পিয়ন মো. বিপ্লব প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন অষ্টম শ্রেণীর চামেলি শাখার শিক্ষার্থী ইয়াসমিন ইসমা জুঁই। গীতা পাঠ করেন দশম বিজ্ঞান বিভাগের মোহনা রায়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
