পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের শিক্ষার্থীরা রোববার রাতে অন্তপুরীর সাতকাহন অনুষ্ঠান করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান। সভাপতিত্ব করেন হলের প্রাধ্যক্ষ ড. জিন্নাত রেহানা। উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের তৈরি করতে হবে। আমাদের দেশের মেয়েরা অনেক দায়িত্বশীল হয়ে থাকে, জাতি গঠনে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের স্বপ্ন বড় করা, চিন্তার পরিধি বাড়ানো এবং মন ও মননে বিকশিত হতে হবে। তিনি বলেন, বিশ^বিদ্যালয়ের যেকোনো সমস্য আমরা দ্রুত সমাধান করার চেষ্টা করছি। উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান ছাত্রী হলের সমস্যাগুলো দ্রুত সমাধানের কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, দপ্তর প্রধান, হলের সকল কর্মকর্তা, কর্মচারীসহ অনেকে উপস্থিত ছিলেন। নাচ, গান, আবৃত্তি, অভিনয়সহ বিভিন্ন ইভেন্ট ছিল অনুষ্ঠানে। অনুষ্ঠানে অতিথিরা বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। (জনসংযোগ দপ্তর, পাবিপ্রবি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
