সুজানগরের সাগরকান্দি ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটিকে পকেট কমিটি উল্লেখ করে উক্ত কমিটির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শণ করেছেন দলের স্থানীয় নেতাকর্মীরা। শুক্রবার বিকালে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শ্যামগঞ্চ হাট থেকে বিক্ষোভ মিছিল বের করে সাগরকান্দি বাজারের বিএনপি কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হন। সেখানে বক্তব্য দেন আব্দুল মজিদ খান, আকরাম হোসেন, নয়ন মাষ্টার, জহুরুল ইসলাম, জামাত আলী ও নুরুল ইসলাম। বক্তারা বলেন বিএনপির ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের সাথে লিয়াজো করে একটি পকেট কমিটি গঠনের মাধ্যমে দলের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা অবিলম্বে এই কমিটি বাতিলের দাবি জানান। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
