নিজস্ব প্রতিনিধি : সদর উপজেলার মাহমুদপুর ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার দাখিল, আলিম ও ফাজিল পরীক্ষার্থীদের জন্য দোয়া, অভিভাবক সমাবেশ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদরাসার সাবেক অধ্যক্ষ ও দাতা সদস্য আলহাজ¦ মাওলানা আব্দুল কুদ্দুস খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক চাঁদনী বাজার পত্রিকার পাবনা ব্যুরো পরিচালক, সাংবাদিক ও লেখক এইচ কে এম আবু বকর সিদ্দিক ও জামায়াতে ইসলামী বাংলাদেশ মালঞ্চী ইউনিয়ন শাখার আমীর আবু দাউদ। অন্যান্যর মধ্যে বক্তব্য দেন অত্র মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক খাঁন, সরকারী এডওয়ার্ড কলেজের প্রভাষক আব্দুস সবুর বিশ^াস, জেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান পলাশ ও বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টু প্রমূখ। আমন্ত্রিত অতিথি ছিলেন মালঞ্চী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইউনুস আলী প্রামানিক, শ্রীকান্তপুর মহিলা দাখিল মাদরাসার সুপার মাওলানা মাকসুদুর রহমান, বাসুদেবপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা আবু বকর সিদ্দিক ও বিএনপি নেতা কুতুব উদ্দিন বাচ্চু প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসার প্রভাষক আব্দুল হাই সিদ্দিকী। অনুষ্ঠানে অভিভাবকবৃন্দ ও সূধীজন অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
