ভাঙ্গুড়া প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা আজিদা পারভীন পাখিকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। চাটমোহর থানায় দায়ের করা বিষ্ফোরক আইনের (জিআর ২৩৬/২৫) একটি মামলায় শুক্রবার দিবাগত রাতে চাটমোহর থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে ভাঙ্গুড়া উপজেলার সারুটিয়া মহল্লার নিজ বাসা থেকে তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৮ অক্টোবর চাটমোহরের হান্ডিয়াল এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় স্থানীয় হাবিবুর রহমান নামে এক ব্যক্তি চাটমোহর থানায় মামলা দায়ের করেন। মামলায় ২৮ জনের নাম সহ অজ্ঞাতনামা প্রায় ১৫০ জনকে আসামি করা হয়। এই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে শুক্রবার দিবাগত রাত বারোটার দিকে নিজ বাড়ি থেকে আজিদা পারভীন পাখিকে আটক করা হয়। শনিবার দুপুরে তাকে পাবনা আদালতে পাঠানো হয় বলে নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা চাটমোহর থানার এসআই গোলাম মোস্তফা।
মামলার তদন্ত কর্মকর্তা চাটমোহর থানার এসআই গোলাম মোস্তফা জানান, উপজেলার হান্ডিয়াল গ্রামের একটি বিষ্ফোরক মামলায় আজিদা পারভীন পাখিকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
