স্টাফ রিপোর্টার : জাতীয়তাবাদী তাঁতী দল পাবনা জেলা শাখার সভাপতি সম্রাট শাহজাহান আশরাফী গতকাল সকাল ছয়টায় পাবনা জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে……..রাজেউন)। তিনি পাবনা সদর থানার দোগাছী ইউনিয়নের কুলুনিয়া গ্রামের মরহুম আব্দুল গনির ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭১ বছর। তিনি ৩ ছেলে, ১ মেয়ে, নাতি নাতনী, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শাহজাহান আশরাফী ১৮ বছর জেলা কো- অপারেটিভ তন্তবায় সমবায় সমিতির চেয়ারম্যান ছিলেন। ২০১০ সালে বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াসের হাত ধরে তিনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হন ও পরবর্তিতে জেলা তাঁতীদলের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহন করে মৃত্যুঅবধি এই পদে ছিলেন। অত্যন্ত সদালাপী শাহজাহান আশরাফীর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে তার এলাকাবাসী ও বিএনপির নেতাকর্মীদের মাঝে। অসংখ্য মানুষ ছুটে যান তার বাড়িতে। গতকাল বাদ আসর কুলুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। অসংখ্য মানুষ এতে শরিক হন। তাকে আরিফপুর সদর গোরস্থানে দাফন করা হয়েছে। এদিকে শাহজাহান আশরাফীর মৃত্যুতে বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াস, পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব মাসুদ খন্দকারসহ বিএনপি নেতৃবৃন্দ, জেলা তাঁতী দলের সকল নেতাকর্মীদের পক্ষ থেকে সাধারন সম্পাদক অধ্যাপক নাজিম উদ্দিন সাগর গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
