স্টাফ রিপোর্টার : ক্যাম্পাসে ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ ও ছাত্রলীগের সকল অপকর্মের শাস্তির দাবি এবং কারাবন্দী বিএনপি নেতা জাকারিয়া পিন্টুসহ ৯ জনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে ঈশ^রদী উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ঈশ^রদী বাস স্ট্যান্ড থেকে বের হয়ে শহরের ১ নং গেটে পথসভার মধ্য দিয়ে শেষ হয়। কর্মসূচিতে উপজেলা ছাত্রদল নেতা মুস্তফিজুর রহমান বিটু, ইমরান হোসেন সোহাগ, সোহান কবীর, অপু, মুশফিকুর রহমান রাতুল, অভি, মিনহজ, আশিকুর রহমান মুন্না, তৌহিদুল ইসলাম, সাব্বির রহমান, পৌর ছাত্রদল নেতা নাজমুল হাসান রিসাদ, সাগর হোসেন, সাহিল রাইয়াত মোহন, গোলাম রসুল সাগর, লালন হোসাইন, ইসমাইল হোসেন শুভ, খন্দকার শিশির, কলেজ ছাত্রদল নেতা মাহমুদুল ইসলাম শাওন, সিজান মোল্লা, মাসুম হোসেন, ওমর শেখ শান্ত, শাকিব হোসেনসহ অসংখ্য নেতাকর্মী অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
