মহসীন মল্লিক : বেড়া উপজেলার পৌর এলাকার ৯ নাম্বার ওয়ার্ডের দক্ষিণপাড়া মহল্লার ঐতিহ্যবাহী বার্ষিক সবজি খিচুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বেড়া দক্ষিণপাড়া মহল্লায় এ উৎসবের আয়োজন করেছেন দক্ষিণপাড়া যুব সমাজের উদ্যোগে গঠিত খিচুড়ি উৎসব উদযাপন কমিটি। ১১তম বার্ষিক খিচুড়ি উৎসবে আয়োজকেরা জানান,এবারের আয়োজনে রয়েছে ১২মণ চাল, ৪ মণ মসুরের ডাল ও প্রায় ১২০ মণ সবজি এসব মিলে তৈরি করা হবে সবজি খিচুড়ি। এতে আমন্ত্রিত থাকবেন দক্ষিণপাড়া, দাসপাড়া, কর্মকারপাড়া, শাহপাড়া, শেখপাড়া, হাতিগাড়াসহ পৌরসভার সকল মহল্লার সর্বস্তরের মানুষ। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এ উৎসবে অংশ গ্রহণ করে থাকে। জামাই মেয়েসহ আত্মীয়-স্বজনের আনাগোনায় গ্রামটি এখন আনন্দমুখর হয়ে উঠেছে। সব মিলিয়ে উৎসবকে ঘিরে দক্ষিণপাড়াসহ বেড়া এলাকায় শুরু হয়েছে এক আনন্দঘন পরিবেশ। প্রতিবছর ধনী-গরিবসহ সর্বস্তরের মানুষ অপেক্ষায় থাকে এ দিনটির জন্য। সবজি খিচুড়িতে শীতকালীন সবধরনের সবজি ব্যবহার করা হয়। আর এবারের আয়োজনে থাকছে ফুলকপি, বাঁধাকপি, লাউ, মিষ্টিকুমড়া, গাজর, শিম, মুলা, শালগম, আলু, পেঁয়াজ ফুল, টমেটো, মটরশুটি মিলে প্রায় ১২০ মণ সবজি, ১২ মণ চাল ও ৪ মণ ডাল। বেড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোশাররফ হোসেন রান্টু বলেন, এটা এখন এ ওয়ার্ডের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেব পরিচিতি লাভ করেছে। গ্রামের যুব সমাজ এর আয়োজন করলেও সর্বস্তরের মানুষ এতে সাহায্য করেন। সার্বিক আয়োজনে আমন্ত্রনের নেতৃত্বে থাকা ফজলুর রহমান জানান, পবিত্র জুম্মার নামাজের পর থেকে এই সবজি খিচুড়ি রান্নার কর্মযোগ্য শুরু হয়। মাগরিব নামাজের পর থেকে খাবার পরিবেশন করা হয়। এবারের অনুষ্ঠানে প্রায় ৬ থেকে ৭ হাজার লোকের খাবার প্রস্তুত করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
