মাসুদ রানা : আটঘরিয়ার চাঁদভা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে গতকাল সন্ধ্যায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি রুহুল আমিন। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কৃষক দলের সভাপতি আবুল হাসেম। প্রধান বক্তা ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসিফ। ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল বারেক এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আছিম উদ্দিন, সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও মহিলা দল নেত্রী মেহেরুন্নেসা শাহজাহান, কৃষক দলের সভাপতি আব্দুল বারিক, সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন, চাঁদভা ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন মোল্লা, পৌর কৃষক দলের আহবায়ক বাবুল হোসেন, সদস্য সচিব বাবুল আক্তার। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুবদলের মনোয়ার হোসেন মঞ্জু, সাবেক জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আরিফ হোসাইন, চাঁদভা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পাঞ্জাব আলী, দেবোত্তর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মমিন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুর্শিদ খান, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান রতন মোল্লা, বিএনপির নেতা আশরাফুল ইসলাম। সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
