স্টাফ রিপোর্টার : ঈশ^রদীর লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের দাদাপুরে অবৈধ তিন ইটভাটায় যৌথভাবে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাসের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন খানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। দাদাপুর এলাকার মন্টু বিশ^াসের মালিকানাধীন এমএমবি ইটভাটাকে ১ লাখ টাকা, একই এলাকার রঞ্জু মল্লিকের মালিকানাধীন এসএমবি ইটভাটাকে ৫০ হাজার টাকা ও হেলাল উদ্দিনের মালিকানাধীন বিএমবি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহিদ জানান, অবৈধ ইটভাটায় ইউএনও এর সাথে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে অভিযানে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন খান জানান, ইটভাটাগুলোতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা, কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো ও পরিবেশ বিনষ্ট করার অপরাধ করে আসছিল। তাই তিন ইটভাটায় অভিযান চালিয়ে ইটপ্রস্তুুত ও ভাটা প্রস্তুুত স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৫ ধারায় জরিমানা করে আদায় করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর পাবনা, ঈশ^রদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এবং থানা পুলিশ নিয়ে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়। এমন ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান অভিযানিক দল।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
