স্টাফ রিপোর্টার : আটঘরিয়া থানার মাজপাড়া ইউনিয়নের হাড়লপাড়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মন্ডল চিকিৎসাধীন থাকা অবস্থায় ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল সকাল এগারোটায় মাজপাড়া ঈদগাহ ময়দানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। গার্ড অব অনার প্রদানের সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম, ওসি শফিকুজ্জামান সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হকসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ সাধারন মানুষ উপস্থিত ছিলেন। তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
