পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের গাড়ি চালক ও হেল্পারদের জন্য নিরাপদ ড্রাইভিং এবং কাজে নৈতিকতা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল-আওয়াল। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। আরও উপস্থিত ছিলেন পরিবহন পুলের প্রশাসক অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। রিসোর্স পারসন থেকে কর্মশালা পরিচালনা করেন পাবনা ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মিনহাজ তোহামী এবং পাবনা বিআরটিএ’র মোটরযান পরিদর্শক এসএম ফরিদুর রহিম। উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল-আওয়াল বলেন, একজন ড্রাইভারের উপর অসংখ্য যাত্রীর প্রাণ নির্ভর করে। সচেতনকার সাথে গাড়ি চালানো, আমাদের সহনশীল হওয়া এবং সুযোগকে কাজে লাগাতে হবে। দেশ পুনর্গঠনে মেরুদন্ড সোজা করে আগাতে হবে, এবার আমরা ব্যর্থ হলে আগামী ৫০ বছরেও জাতি ঘুরে দাঁড়াতে পারবেনা। নিয়মকানুন মেনে জাতিতে গঠন করা এবং দেশপ্রেম থাকতে হবে। তিনি আরও বলেন, চালকরা যাতে স্ট্রেসে না থাকে, সেদিকটাও খেয়াল করতে হবে এবং তাদেরকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া যাবেনা। আমরা চাই, সৎ থেকে বিশ^বিদ্যালয়কে এবং জুলাই-আগস্টের ইথিকসকে কাজে লাগিয়ে দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে। উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, আমাদের গাড়ি চালানোর ক্ষেত্রে আইন, প্রফেশনাল নৈতিকতা, সময়, নিয়মকানুন এবং গোপনীয়তা মেনে চলতে হবে। জানা ও শেখার আগ্রহ বাড়ানো এবং রাস্তায় তা প্রতিফলন ঘটাতে হবে। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান বলেন, আইন জেনে গাড়ি চালানো এবং তা মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। সিম্বলগুলো সম্পর্কেও ভালো ধারণা থাকা এবং গাড়ি চালানোর ক্ষেত্রে অতিরিক্ত আত্মবিশ^াস কমাতে হবে। সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)’র পরিচালক অধ্যাপক ড. শামীম রেজা এবং সহযোগিতায় ছিলেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. নূর আলম। আইকিউএসি’র উদ্যোগে বিশ^বিদ্যালয়ের সকল ড্রাইভার ও হেল্পার কর্মশালায় অংশগ্রহণ করেন। (জনসংযোগ দপ্তর, পাবিপ্রবি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
