মাসুদ রানা : আটঘরিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা মুস্তারি, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী, উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল আজিজ, আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুজ্জামান সরকার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আছিম উদ্দিন, সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, বিএনপি নেতা আশরাফুল ইসলা প্রমূখ। ক্রীড়ানুষ্ঠানে ধারা বর্ণনায় ছিলেন সহকারি শিক্ষক ফারুক হোসেন, আশরাফ আলী, শিউলী খাতুন। মোট ৪২ টি ইভেন্টে দিনব্যাপী ক্রীড়া অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। ক্রীড়া পরিচালনায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন, ক্রীড়া শিক্ষক এবিএম আব্দুল মমিন, সহকারী শিক্ষক আবুল হোসেন, আবুল রাসেল, জেসমিন নাহার, হেলাল উদ্দিন, আফরোজা খাতুন, জহুরুল ইসলাম, শরিফুল ইসলাম। অসংখ্য মানুষ ক্রীড়া প্রতিযোগীতা উপভোগ করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
