সুজানগর প্রতিনিধি : হাঁস মুরগি পালনের উপর তিন দিনব্যাপী আয়বর্ধনমূলক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে সুজানগরে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পল্লী জীবিকায়ন প্রকল্পের (তৃতীয় পর্যায়) উদ্যোগে এবং বিআরডিবির অর্থায়নে বিআরডিবির সভা কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উক্ত প্রকল্পের প্রকল্প পরিচালক আলাউদ্দিন সরকার। দিনভর অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলার ৪০ জন সুফলভোগী অংশ নেন। এতে প্রশিক্ষণ দেন সুজনেগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু রেজা তালুকদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামীম হোসেন ও উপজেলা পল্লীজীবীকায়ন কর্মকর্তা সেলিম রেজা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

