স্টাফ রিপোর্টার : মিজানুর রহমান, মুন্সীগঞ্জে তার পৈত্রিক বসতবাড়ি, গত ১৮ ডিসেম্বর ঈশ^রদীতে এক মর্মান্তিক ট্রেন দূর্ঘটনার শিকার হয়ে মারাত্মক ভাবে আঘাতপ্রাপ্ত হয় তার দুটি পা। পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবন রক্ষার্থে হাঁটুর উপর থেকে দুটি পা কেটে বাদ দিতে হয়েছে। এখন সে দুপাবিহীন অবস্থায় হাসপাতালে শয্যাসায়ী। সন্ধানী ডোনার ক্লাব পাবনার উদ্যোগে গতকাল তার চলাচলের সুবিধার্থে একটি হুইল চেয়ার প্রদান করা হয়। এ সময় ক্লাবের সভাপতি ও হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান, ক্লাবের সহ-সভাপতি অধ্যাপক ডা. ইফতেখার মাহমুদ, ডা. সিরাজুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য সাব্বির হোসেন রিপন, সাধারণ সম্পাদক আবুল হাশেম রুজ, সাবেক সাধারণ সম্পাদক ও সর্বোচ্চ রক্তদাতা (৭০ বার) আসাদুজ্জামান খোকন প্রমূখ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

