স্টাফ রিপোর্টার : জেলার আমিনপুর থানার কাশিনাথপুরে ইট বোঝাই ভটভটি ও মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই মোটর সাইকেলের দুই আরোহী। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে কাশিনাথপুর ফুলনাগান মোড়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিনাথপুর ট্রাফিক পুলিশ পরিদর্শক রাবিন্দ্র নাথ মন্ডল। নিহত যুবক বেড়া উপজেলার নগরবাড়ি বসন্তপুর গ্রামের ইকবাল শেখের ছেলে জামিল শেখ (২৩)। আহতরা হলেন ওই এলাকার মাখম আলীর ছেলে পরাগ হোসেন ও সিংহাসন গ্রামের ধ্বনি শেখের ছেলে ইমরান শেখ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাজিরহাট এলাকা থেকে জামিল, পরাগ ও ইমরান এক মোটর সাইকেলে করে কাশিনাথপুরের দিকে আসছিলো। মোটর সাইকেলটি কাশিনাথপুর ফুলবাগান মোড়ে পৌঁছালে নগবাড়িগামী ইট বোঝাই ভটভটি গাড়ির সাথে সংঘর্ষ হয়। এ সময় তিন মোটর সাইকেল আরোহীকে দ্রুত উদ্ধার করে স্থানীয় ক্রিসেন্ট হাসপাতালে নেয়া হয়। জামিল ও পরাগের অবস্থা গুরুতর হওয়ায় তাদের পাবনা জেনারেল হাসপাতালে নিতে গেলে পথেই জামিল মারা যান। তবে আহত পরাগ পাবনা জেনারেল হাসপাতালে ও ইমরান কাশিনাথপুরের ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে কাশিনাথপুর ট্রাফিক পুলিশ পরিদর্শক রাবিন্দ্র নাথ মন্ডল জানান, আমরা বেড়া এলাকা ডিউটিতে ছিলাম, দুর্ঘটনা ঘটেছে শোনা মাত্রই ঘটনাস্থলে এসে ভটভটি এবং মোটর সাইকেল উদ্ধার করে আমিনপুর থানায় হস্তান্তর করেছি। একজন মারা গেছে। দুইজন হাসপাতালে ভর্তি রয়েছেন। ভটভটি চালককে আটক করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

