পূর্ণ রেশন চালু করো, মূল্য বৃদ্ধি রোধ করো এই শ্লোগানে জাতীয় মুক্তি ১৮ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সংগঠন সংগ্রাম গড়ে তোলার আহবান জানিয়ে শ্রমিক কৃষক শ্রমজীবি মানুষের রাষ্ট্র সরকার সংবিধান প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে আগামী ২৫ জানুয়ারি পাবনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। গণতান্ত্রিক বিপ্লবী জোট পাবনা শাখার উদ্যোগে ৬৯ এর গণ অভ্যুত্থান দিবস ও গণতান্ত্রিক বিপ্লবী জোটের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়েছে। সভার আলোচ্য বিষয় : ৬৯, ৯০ ও ২০২৪ সালের জুলাই গণঅভুত্থানের পটভূমি, সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার আমুল পরিবর্তনের সংগ্রামে ঐক্য প্রসঙ্গে। আলোচনা সভায় বক্তব্য দেবেন জাতীয় মুক্তি কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ডা. ফয়জুল হাকিম লালাসহ নেতৃবৃন্দ। গণতান্ত্রিক বিপ্লবী জোট পাবনা জেলা শাখার সমন্বয়কারী মজিবর রহমান ও সমন্বয়কারী আমজাদ হোসেন সকলকে সভায় উপস্থিত থেকে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করার আহবান জানিয়েছেন। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
