আটঘরিয়া প্রতিনিধি : জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আটঘরিয়ার দেবোত্তর ইউনিয়নে। সোমবার সন্ধ্যায় ইউনিয়নের মতিঝিল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি শফিউদ্দিন। উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুল বারিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কৃষক দলের সভাপতি আবুল হাসেম। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা যুবদলের মনোয়ার হোসেন মঞ্জু, পৌর কৃষকদলের আহবায়ক বাবুল হোসেন, সদস্য সচিব বাবুল আক্তার, সাবেক জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আরিফ হোসাইন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, দেবোত্তর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মমিন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুর্শিদ খান, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান রতন মোল্লা, সাবেক চেয়ারম্যান মালেক মোল্লা, লক্ষ্মীপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আক্কাস আলী, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, বিএনপির নেতা আশরাফুল ইসলাম, তোফাজ্জল হোসেন মঞ্জু, আব্দুল কাদের, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক আতাউর রহমান, আনোয়ারুল হক শামীম। উক্ত সমাবেশে দেবোত্তর ইউনিয়ন কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

