শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিক উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল সন্ধ্যায় শহরের খেয়াঘাট রোডের জেলা বিএনপি অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার। আলোচক ছিলেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ¦ তৌফিক হাবিব, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মুসা। সদর উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলালের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লালু জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক মোকাদ্দেস আলী মানু, পৌর বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক আব্দুল মান্নান খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কমল শেখ টিটু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন। এছাড়াও সভায় জেলা বিএনপি উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন। সভার শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক রেজাউল করিম। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
