পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মোঃ শামীম আহসান গতকাল শনিবার সকালে যোগদান করেছেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর গত ১৬ জানুয়ারি খুলনা বিশ^বিদ্যালয়ের ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোঃ শামীম আহসানকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ দেন। যোগদান শেষে উপাচার্য দপ্তরে নবনিযুক্ত ট্রেজারারকে উপ-উপাচার্য ড. মোঃ নজরুল ইসলাম ও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ ও কর্মকর্তারা স্বাগত জানান। এসময় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ শামীম আহসান বলেন, আমি স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানসম্মত কাজ করতে চাই। টিমওয়ার্ক খুব গুরুত্বপূর্ণ। আমরা আসল জিনিস ফোকাস করতে চাই। শিক্ষার্থীদের মান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা কাজ করবো। ভালো ও দক্ষ গ্র্যাজুয়েট কীভাবে তৈরি করতে পারি সে জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। বিশ^বিদ্যালয়ের র্যাংকিং কীভাবে বাড়ানো যায় সেটা নিয়ে কাজ করতে হবে। এ সময় শিক্ষকরা-শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরলে মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, বিশ^বিদ্যালয় প্রশাসন সমস্যা সমাধানে কাজ করছে। আশাকরি অতি দ্রুত সকল সমস্যার সমাধান হবে। অধ্যাপক ড. মোঃ শামীম আহসান ১৯৯৫ সালে খুলনা জিলা স্কুল থেকে এসএসসি এবং ১৯৯৭ সালে খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ২০০৩ সালে খুলনা বিশ^বিদ্যালয় থেকে ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইনিঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে(অনার্স) সম্পন্ন করেন। ২০০৮ সালে দক্ষিণ কোরিয়ার- কোরিয়া অ্যাডভান্স ইনষ্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (কেএআইএসটি) থেকে মাষ্টার্স এবং একই প্রতিষ্ঠান থেকে ২০১২ সালে পিএইচডি সম্পন্ন করেন। একই প্রতিষ্ঠানে তিনি পোষ্ট-ডক্টরাল সম্পন্ন করেন। এছাড়া দক্ষিণ কোরিয়ার গোয়াংজু ইনষ্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি (জিআইএসটি) থেকেও পোষ্ট-ডক্টরাল সম্পন্ন করেন। খুলনা বিশ^বিদ্যালয়ের নিজ বিভাগের প্রধান, সহকারি প্রভোষ্ট ও আইসিটি সেলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ড্রোন নিয়ে কাজ করেন। তার গবেষণার ফলাফল আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত। আন্তর্জাতিক ও দেশীয় বিভিন্ন জার্নালে তাঁর শতাধিক আর্টিকেল প্রকাশিত হয়েছে। তিনি অর্ধশতাধিক জার্নালের রিভিওয়ার। ছয়টি জার্নালের সম্পাদক। দেশ ও বিদেশের অর্ধশতাধিক সেমিনার, ট্রেনিং ও ওয়ার্কশপে যোগদান করেছেন। বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে জড়িত। কোরিয়ান ভাষায় দক্ষ ড. শামীম আহসান দেশ বিদেশের বিখ্যাত গবেষক ও বিজ্ঞানীর সঙ্গে কাজ করেছেন। অধ্যাপক ড. মোঃ শামীম আহসানের আগ্রহের বিষয় লেজার প্রক্রিয়াকরণ, ফাইবার অপটিক যোগাযোগ, সলিডের ইলেকট্রনিক্স, অপটিক্যাল নেটওয়ার্ক এবং ননফোটেনিক্স, বড় বৈচিত্র উন্নয়নশীল ড্রোন, প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক। তিনি বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। (জনসংযোগ দপ্তর,পাবিপ্রবি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

