নিজস্ব প্রতিনিধি : পাবনা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শহরের লতিফ টাওয়ার এর সামনে থেকে র্যালীটি বের হয়ে পুরাতন পলিটিকনিক ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহ্যবাহী অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির সামনে এসে শেষ হয়। র্যালীতে পাবনা সরকারি মহিলা কলেজের গালর্স গাইড ও স্কাউটদের ডিসপ্লে র্যালীটির সৌন্দর্য্যকে আরো প্রাণবন্ত করে তোলে। পরে অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে মজিদ মুরাদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রওশন আক্তার মিন্টুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন কিন্ডার গার্টেনের শিক্ষক মন্ডলী, অভিভাবকবৃন্দ, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা তাদের অনুভুতি তুলে ধরে বক্তব্য দেন। বক্তারা ত্রিশ বছর ধরে এই এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিশুদের মেধা বিকাশের চেষ্টার এই সাফল্যের ধারা অব্যাহত রাখার আহবান জানান। তারা বলেন, ত্রিশ বছর ধরে এমন কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয় এবং এটি ধরে রাখতে পারলে শিশুরা উপকৃত হবে। তারা বলেন, শিশুদের আলোকিত আগামী নিশ্চিত করতে তাদের শিক্ষার ভিতকে মজবুত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পাবনা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশন। সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন শিশু শিল্পীসহ অন্যান্য শিল্পীরা। অনুষ্ঠানে সূধীজন অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

