পাবিপ্রবি প্রতিনিধি : ছাত্রলীগের নেতা কর্মীদের বিচারসহ ১০ দফা দাবি জানিয়ে বিশ^বিদ্যালয় প্রশাসনকে ৩দিনের আল্টিমেটাম দিয়ে মানববন্ধন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। গতকাল সকাল সাড়ে ১১টায় বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা এ মানববন্ধন প্রদর্শণ করেন। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশাসনকে ৩দিনের আল্টিমেটাম দিয়ে ১০ দফা দাবি তুলে ধরা হয়। শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে নির্যাতিত শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে অবিলম্বে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার করতে হবে, আগামী তিন কর্মদিবসের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা (অবস্থান ও অনশন), অতিদ্রুত আবাসিক হল খুলে দিতে হবে, চিহ্নিত সন্ত্রাসীদের শিক্ষাকালীন সময়ে সন্ত্রাসী কার্যক্রমের জন্য সনদপত্র বাতিল করতে হবে, চব্বিশের আন্দোলনসহ ইতিপূর্বে ঘটা সকল নির্যাতনের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন আগামী ২ কর্মদিবসের মধ্যে শিক্ষার্থীদের মাঝে প্রকাশ করতে হবে, ছাত্রাবাস এবং ক্যাম্পাসে প্রক্টরিয়াল বডির মনিটরিং বৃদ্ধি করতে হবে, শিক্ষার্থীদের নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে হবে, বিশ^বিদ্যালয়ের নিরাপত্তা সেলের কার্যক্রম জোরদার করতে হবে, ক্যাম্পাসে চুরি-রাহাজানির মতো ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে হবে, নির্যাতিত শিক্ষার্থী ও চব্বিশের আন্দোলনে আহত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দিতে হবে এবং ছাত্রাবাসের অস্ত্রের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে মামলা দায়ের করতে হবে। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমাদের দাবি উপেক্ষা করা হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকান্ডের কোনো জায়গা নেই। বাংলা বিভাগের শিক্ষার্থী কাউসার আলমের সঞ্চালনায় মানববন্ধনে শিক্ষার্থীদের মধ্য বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মিরাজুল ইসলাম, পদার্থ বিজ্ঞান বিভাগের ইরফান বিন হাবিব, বাংলা বিভাগের মইন উদ্দিন, ইংরেজি বিভাগের মো. মোরসালিন, অর্থনীতি বিভাগের আবু শামা প্রমূখ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

