নিজস্ব প্রতিনিধি : কবি ও কবিতার সংগঠন মহীয়সী সাহিত্য পাঠচক্র এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার চর নিকেতন কাব্যমঞ্চে দিনভর অনুষ্ঠিত হয় কবিতা উৎসব। শুরুতেই উদ্বোধক প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের নিয়ে অংশগ্রহনকারী কবি সাহিত্যিকদের সমন্বয়ে এক আনন্দ পথযাত্রা বের হয়। এরপর দিনভর কবিতা উৎসব উদ্বোধন করেন কবি, প্রাবন্ধিক ও গবেষক মজিদ মাহমুদ। প্রধান অতিথি ছিলেন কথা সাহিত্যিক রফিকুর রশীদ। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রেহানা সুলতানা শিল্পী। উদ্বোধনী পর্বে সম্মানিত অতিথি ছিলেন কবি মাহমুদ কামাল, কথা সাহিত্যিক আবদুল মান্নান সরকার, কবি ও প্রাবন্ধিক মাসুদুল হক, সম্পাদক ও গবেষক মোহাম্মদ রউফ, কবি বিনয় বর্মন ও কবি সৈকত হাবিব। বেলা আড়াইটের দিকে কথা ও কবিতা পর্বে সভাপতিত্ব করেন কবি সৈয়দা কামরুন্নাহার শিল্পী, আলোচক ছিলেন কবি কামরুল বাহার আরিফ, কবি আখতার জামান, কবি শাহান আরা জাকির, কবি আতাউর রহমান। কবিতা পাঠ করেন কবি কথা হাসনাত, কবি বেগম ফিরোজা খান, কবি মমতা রোজ কলি, কবি নাহার আহমেদ, কবি আশরাফুল ইসলাম নয়ন, কবি সালেহা ইমতিয়াজ, কবি মোহাম্মদ আলী, কবি বিজুরী ইসলাম, শামীমা সীমা ও সাইফ আব্দুর রাজ্জাক। বিকাল চারটেয় ‘কেন কবিতা লিখি’ শীর্ষক সেমিনার পর্বে সভাপতিত্ব করেন কবি ও সংগঠক ইসলাম রফিক। আলোচক ছিলেন কবি দেওয়ান বাদল, কবি লতিফ জোয়ার্দার, কবি আদ্যনাথ ঘোষ, কবি ও সম্পাদক জামসেদ ওয়াজেদ, কবি হাসনাত আমজাদ, কবি রফিকুল ইসলাম, কবি মাহমুদ নোমান, কবি অনিন্দ্য তুহিন। শেষ পর্বে ‘মহীয়সী সাহিত্য সম্মাননা’ প্রদান পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি যাযাবর জিয়া। আলোচনা করেন কবি ও চিকিৎসক ইফতেখার মাহমুদ, নোঙর পাবনার আহ্বায়ক মো. হাসানুজ্জামান, পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ছিফাত রহমান সনম, কবি আব্দুদ দায়েন, কবি ও চিকিৎসক কোহিনূর বেগম। এ বছর মহীয়সী সাহিত্য পাঠচক্র ৬ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়েছে। কামরুল বাহার আরিফকে কবিতায়, আবদুল মান্নান সরকারকে কথা সাহিত্যে, মাসুদুল হককে প্রবন্ধ ও গবেষনায়, আখতার জামানকে ছোটগল্পে, শাহান আরা জাকিরকে বেতার শিল্পী ও নাট্যকারে, জামসেদ ওয়াজেদকে ছোটকাগজ সম্পাদনায় সম্মাননা প্রদান করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানে সঞ্চালনা করেছেন এইচ আলিম। অনুষ্ঠানে সূধীজন উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

