শহর প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস পাবনা সদর উপজেলা শাখার ৯ম ত্রৈবার্ষিক সাধারণ সভা গতকাল সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার ও অ্যাডহক কমিটির আহবায়ক নাহারুল ইসলামের সভাপতিত্বে অতিথি থেকে বক্তব্য দেন ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হোসাইন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন সদর উপজেলা শিক্ষা অফিসার এমজি মাহমুদ ইজদানী, জেলা এ্যাডহক কমিটির সদস্য এলটি নওশাদ আলী, এএলটি মীর্জা আলী নাসির, সদর উপজেলা এ্যাডহক কমিটির সদস্য আলহাজ¦ আবুল কালাম আজাদ, আলহাজ¦ ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মোস্তাক আহমেদ, দক্ষিন কোমরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম সালাউদ্দিন সোহাগ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এমসি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহিদ হোসেন এএলটি ও মহেন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উডবেজার হুসনে আরা ঝুনু। দ্বিতীয় পর্বে ত্রৈবার্ষিক কাউন্সিলে ১৬ সদস্য বিশিষ্ট প্রস্তাবিত কার্যনির্বাহী কমিটি-২০২৫ কন্ঠভোটে অনুমোদিত হয়। বাংলাদেশ স্কাউটস সদর উপজেলা কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে (পদাধিকার বলে) উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম ও সম্পাদক পদে জাগির হোসেন একাডেমীর সহকারী শিক্ষক নুরুল ইসলাম মিয়া মনোনিত হয়। কমিটির কমিশনার পদে ভগিরথপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হক,কোষাধ্যক্ষ পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক রফিকুল আলম রঞ্জু ও যুগ্ম সম্পাদক পদে চকছাতিয়ানী সপ্রাবি সহকারী শিক্ষক ইফতেখারুল ইসলাম সুজন মনোনিত হয়। কমিটির অন্যান্যদের মধ্যে সহ সভাপতি ৫ জন হলেন প্রধান শিক্ষক এসএম মোস্তাক আহমেদ, এসএম সালাউদ্দিন সোহাগ, ওহিদুর রহমান, হুসনে আরা ঝুনু ও ফুরকানুল হামিদ। এছাড়াও গ্রুপ সভাপতি প্রতিনিধি ৪ জন প্রধান শিক্ষক রওশন আলম, ওয়াজুল হক খান, আনোয়ার জাহিদ, এসএম হাফিজুর রহমান এবং সহযোগি সদস্য ২ জন সহকারী শিক্ষক আনজিলা আক্তার ও ফারহানা ইয়াসমিন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

