বেসরকারি উন্নয়ন সংস্থা সিদীপের (সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস) উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় তাদের শিক্ষা সহায়তা কমসূচির অধীনে পরিচালিত ২৭০০ উঠান স্কুলে ১২ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত সাংস্কৃতিক সপ্তাহ ও প্রবীণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ‘প্রবীণের মর্যাদা সবার উপরে, প্রবীণেরা সুখে থাক সবার ঘরে’ এই শ্লোগান ধারণ করে আয়োজিত অনুষ্ঠানে উঠান স্কুলের শিশু শিক্ষার্থীরা খেলাধুলা, আবৃত্তি, গান, নৃত্য ইত্যাদিতে অংশগ্রহণ করে। ১২ জানুয়ারি পাবনা শহরতলীর কিসমত প্রতাপপুরে, ১৩ জানুয়ারি চাটমোহর উপজেলার রামনগর গ্রামে, ১৪ জানুয়ারি দেবোত্তর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে, ১৫ জানুয়ারি বেড়ার নিকটবর্তী ভিটেপাড়া গ্রামে ও ১৬ জানুয়ারি কাশিনাথপুর সংলগ্ন এদ্রাকপুর গ্রামে সিদীপের বিভিন্ন শিক্ষাকেন্দ্রের কয়েকশো শিশুশিক্ষার্থীর অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রবীণ সংবর্ধনা আয়োজিত হয়। এসব অনুষ্ঠানে সিদীপের ঢাকাস্থ প্রধান কার্যালয় থেকে উপস্থিত ছিলেন শিক্ষালোকের নির্বাহী সম্পাদক আলমগীর খান। প্রতিটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদীপ ব্রাঞ্চের কর্মী, শিক্ষা সহায়তা কর্মসূচির শিক্ষাসুপারভাইজার, উঠানস্কুলের শিশুকিশোর, তরুণ-তরুণী, অভিভাবক, বাবামা, শিক্ষকবৃন্দসহ এলাকার প্রবীণ, গণ্যমান্য ও অন্যান্য ব্যক্তিবর্গ। ১৬ জানুয়ারি এদ্রাকপুর গ্রামের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মো. মাহবুব হোসেন। পুরস্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি তাঁর বক্তব্যে সিদীপের এ প্রবীণ সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রশংসা করেন। তিনি স্কুল পর্যায়ে সিদীপ কর্তৃক স্থাপিত মোহাম্মদ ইয়াহিয়া মুক্তপাঠাগারের ভূমিকাও তুলে ধরেন। শিক্ষালোকের নির্বাহী সম্পাদক ও লেখক আলমগীর খান সমাজে প্রবীণদের সম্মান দেয়ার ও তাদের হাত ধরে আমাদের এগিয়ে যাওয়ার কথা বলেন। আলোচকবৃন্দ এরকম সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিশুকিশোরদের সৃজনশীলতা বিকাশের কথা বিশেষভাবে উল্লেখ করেন। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
