স্টাফ রিপোর্টার : আটঘরিয়া উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি, অবসরপ্রাপ্ত শিক্ষক, সাংবাদিক সমিতির সহ সভাপতি দেবোত্তর নিবাসী মোহাম্মদ ইয়াসিন বুধবার দিবাগত রাত দুটোর দিকে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দেবোত্তর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষীকা দিলরুবা ইয়াসমিনের পিতা। গতকাল বৃহস্পতিবার বাদ যোহর ভজেন্দ্রপুর ও রামচন্দ্রপুর ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। অসংখ্য মানুষ এতে শরিক হন। তাকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম, সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ উপজেলার শিক্ষকবৃন্দ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

