স্টাফ রিপোর্টার : বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি বর্ধিত ভ্যাট ও স¤পূরক শুল্কের চাপে সংকটে বাংলাদেশের রেস্তোরাঁ ব্যবসা। বর্ধিত ১৫% ভ্যাট ও ১০% এস.ডি প্রত্যাহারের দাবিতে পাবনায় অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন। গতকাল সকালে সমিতির পাবনা শাখার উদ্যোগে পাবনা প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি বর্ধিত ভ্যাট ও স¤পূরক শুল্কের চাপে সংকটে বাংলাদেশের রেস্তোরাঁ ব্যবসা। বর্ধিত ১৫% ভ্যাট ও ১০% এস.ডি প্রত্যাহারের দাবি জানান তারা, এছাড়াও অযৌক্তিক দাবি প্রত্যাহারের দাবীও করেন রেস্তোরাঁ মালিকবৃন্দ। এ সময় বক্তব্য দেন পাবনা রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ স¤পাদক সাজ্জাদ প্রামাণিক বাচ্চু, তৌহিদুজ্জামান, হাসানুর রহমান, জেলা কমিটির সহ সভাপতি তৌহিদুজ্জামান, সহ সভাপতি হাসানুর রহমান রনি, চাটমোহর উপজেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম, সোয়েব, আব্দুল মজিদ বোল্লা, আমিনুর ইসলাম ও জেলা রেস্তোরাঁ মালিক সমিতির নেতা বরকত আলী মিয়া, আব্দুস ছালাম বাবু, শ্যামল ঘোষ ও রঞ্জন কুমারসহ সমিতির কর্মকর্তাবৃন্দ। পরবর্তীতে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জাহাঙ্গীর আলম এবং সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ অটল গোস্বামী।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
