সুজানগর প্রতিনিধি ঃ পাবনার সুজানগর উপজেলা পরিষদ চত্বরের পরিত্যক্ত ও অনাবাদি জায়গায় সৃজন করা হয়েছে প্রাতিষ্ঠানিক পুষ্টিবাগান। আর ওই বাগান দৃষ্টি আকর্ষণ করছে উপজেলার সর্বস্তরের কৃষকদের।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং অর্থায়নে সৃজিত ওই বাগানে আবাদ করা হয়েছে পালংশাক, লালশাক, ডাটাশাক, পেঁয়াজ, ধনিয়া, ফুলকপি ও বেগুনসহ বিভিন্ন ধরনের পুষ্টিকর সবজি। চলতি রবি মৌসুমের শুরুতে কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নিবিড় পরিচর্যা এবং প্রয়োজনীয় সার বিষ দিয়ে প্রতিষ্ঠা করা ওই বাগান ধীরে ধীরে উচ্চফলনশীল সবজি বাগানে পরিণত হয়েছে। ফলে পরিত্যক্ত ও অনাবাদি জায়গায় সৃজিত ওই পুষ্টিবাগান উপজেলার সর্বস্তরের কৃষকদের দৃষ্টি আকর্ষণ করছে। বিশেষ করে কৃষি কাজে সমৃদ্ধি অর্জনের লক্ষে বিভিন্ন পরামর্শ নিতে উপজেলা কৃষি অফিসে আসা কৃষকেরা প্রাতিষ্ঠানিক ওই পুষ্টিবাগান দেখে মুগ্ধ হওয়ার পাশাপাশি তারাও নিজ নিজ বাড়ির পরিত্যক্ত ও অনাবাদি জায়গায় পুষ্টিবাগান করতে উৎসাহিত হচ্ছেন। উপজেলার দুর্গাপুর গ্রামের আদর্শ কৃষক কামরুজ্জামান বলেন আমার বাড়ির আশপাশে অনেক পরিত্যক্ত এবং অনাবাদি জায়গা আছে। এতোদিন ওই জায়গার প্রতি আমি নজর দেই নাই। কিন্তু উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরের পরিত্যক্ত ও অনাবাদি জায়গায় প্রাতিষ্ঠানিক পুষ্টিবাগান করা দেখে আগামী রবি মৌসুমে আমার বাড়ির ওই জায়গায় পুষ্টিবাগান করার সিদ্ধান্ত নিয়েছি। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম বলেন কৃষি খাতে উৎপাদন বৃদ্ধি এবং পুষ্টি চাহিদা পূরণের লক্ষে পরিত্যক্ত ও অনাবাদি ওই জায়গায় প্রাতিষ্ঠানিক পুষ্টিবাগান করা হয়েছে। ইতিমধে ওই বাগান দেখে উপজেলার কৃষকেরা অনুপ্রাণিত হয়ে তাদের বাড়ির পরিত্যক্ত ও অনাবাদি জায়গায় সবজি বাগান করার আগ্রহ প্রকাশ করছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

