আটঘরিয়া প্রতিনিধি : হিদাসকোল দক্ষিণপাড়া জামে মসজিদের মাইক চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। মসজিদ সূত্রে জানা গেছে, উপজেলার একদন্ত ইউনিয়নের হিদাসকোল দক্ষিণপাড়া গ্রামের একদল চোরের দল মসজিদের ছাদের উপর থেকে মাইক চুরি করে নিয়ে যায়। মসজিদের মুয়াজ্জিন হাবিবুর রহমান জানান, মসজিদের মাইকে ঐদিন ভোরে ফজরের আযান দেওয়ার জন্য প্রস্তুুতি নেওয়া হচ্ছিলো। পরে আযান দেওয়ার সময়ে মাইকের কোন আযানের শব্দ না শুনা গেলে মসজিদের ছাদের উপরে উঠে দেখি মাইক চুরি হয়ে গেছে। এদিকে স্থানীয় শিক্ষক ফজলুর রহমান জানান, ইউনিয়নের বিভিন্ন গ্রামে গরু চুরির পাশাপাশি অটো ভ্যান,অটোরিকশা, বিদ্যুতের মিটারসহ বিভিন্ন ধরনের চুরির ঘটনা ঘটছে। বিষয়টি প্রশাসনসহ সকলের নজরদারি প্রয়োজন বলে মনে করেন তিনি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
