ভাঙ্গুড়া প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় মারাত্মক শিক্ষার্থী সংকটে পড়েছি আটটি বিদ্যালয়। এতে বিদ্যালয় বন্ধ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বিদ্যালয়গুলো হল পাথরঘাটা কাচারি বাড়ি, রঘুনাথপুর, দাসমরিচ, ঝধঝবিয়া, পাটুল, বেতুয়ান দক্ষিণ পূর্বপাড়া, ঝি-কলকতি, বেতুয়ান দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা গড়ে ৫০ থেকে ৬০ জন।অনুসন্ধানে জানা যায়, শিক্ষার্থী সংকটে পড়া এসব বিদ্যালয়ের বেশিরভাগ পূর্বে রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে স্থাপন করা হয়। পরবর্তীতে ২০১৪ সালে এসব বিদ্যালয় সরকারিকরণ করা হয়। বিদ্যালয় স্থাপনের সময় নীতিমালার তোয়াক্কা না করে একই গ্রামে একাধিক বিদ্যালয় স্থাপন করা হয়। ফলে শুরু থেকেই এসব বিদ্যালয়ে শিক্ষার্থীর সংকট ছিল। পরবর্তীতে এই শিক্ষার্থী সংকট চলতেই থাকে।এদিকে বিদ্যালয়গুলোতে ছয় থেকে সাতটি শিক্ষক পদ রয়েছে। অধিকাংশ বিদ্যালয়ে শিক্ষক কর্মরত আছেন। একজন শিক্ষকের অনুপাতে ৩৩ জন করে শিক্ষার্থী বিদ্যালয়ে অধ্যয়ন করার শর্ত রয়েছে। সেই হিসাবে এসব বিদ্যালয়ে প্রায় ২০০ জন করে শিক্ষার্থী ভর্তির বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু অধিকাংশ বিদ্যালয়ে ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী অধ্যয়ন করে। অথচ উপজেলার পৌর শহরের শরৎনগর সরকারের প্রাথমিক বিদ্যালয় ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় পাঁচ শত শিক্ষার্থী থাকায় শিক্ষক সংকট রয়েছে দীর্ঘদিন ধরে। শিক্ষকদের অভিযোগ, শিক্ষক বদলি ও পদয়নে শিক্ষা অফিসের সুষম বন্টন না থাকায় বিদ্যালয়গুলোতে এই শিক্ষক বৈষম্য রয়েছে।সম্প্রতি পাথরঘাটা কাচারি বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একাধিক দিন সরজমিনে গিয়ে ৩০ থেকে ৩৫ জনের বেশি শিক্ষার্থীর পাওয়া যায়নি। এতে বিদ্যালয়ের শিক্ষকরা বেশিরভাগ সময় আলস্য সময় কাটান।ঝি-কলপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামস ফারজানা শাপলা বলেন, গত বছর ৬০ জনের মত শিক্ষার্থী ভর্তি ছিল। কোনভাবেই শিক্ষার্থী ভর্তি বাড়ানো যাচ্ছে না। বরং কমছে।এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেকেন্দার আলী বলেন, শিক্ষার্থী বাড়াতে এ বছর শুরুতে অভিভাবক সমাবেশ সহ বিভিন্ন ধরনের হোমওয়ার্ক কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এতেও পরিবর্তন না হলে নিয়ম অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
