পাবনা পানি উন্নয়ন বোর্ড ক্যাম্পাসে অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ পাবনা উপকেন্দ্রের সেমিনার কক্ষে আইইবি, এর কেন্দ্রীয় নেতৃবৃৃন্দের উপস্থিতিতে এক মত বিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক এবং আন্তর্জাতিক) ইঞ্জিনিয়ার খান মঞ্জুর মোর্সেদ। বিশেষ অতিথি ছিলেন ভাইস প্রেসিডেন্ট (হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট) ইঞ্জিনিয়ার শেখ আল আমিন, ভাইস প্রেসিডেন্ট (সার্ভিস এন্ড ওয়েলফেয়ার), ইঞ্জিনিয়ার নিয়াজ উদ্দিন ভুঁইয়া, যুগ্ন সম্পাদক ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ ওসমানী এবং আইইবি রাজশাহী কেন্দ্রের চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার সরদার আনিসুর রহমান। সভাপতিত্ব করেন পাবনা পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী সুধাংশু কুমার সরকার। এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশলী অধ্যক্ষ (অব:) হাফিজুর রহমান, এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বলেন দেশের আর্থ সামাজিক উন্নয়নে প্রকৌশলীদের ভুমিকা অপরিসীম তাই সকল প্রকৌশলীদের নিজেদের পেশাগত দায়িত্ব যথাযথ ভাবে পালনের মাধ্যমে একজোট হয়ে কাজ করার অনুরোধ জানান এবং দেশের উন্নয়নে সরকারকে সার্বিক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন। মত বিনিময় শেষে উপস্থিত সকল প্রকৌশলীর সর্ব সম্মতিক্রমে পাবনা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুধাংশু কুমার সরকারকে চেয়ারম্যান, অধ্যক্ষ(অব:) হাফিজুর রহমানকে ভাইস চেয়ারম্যান এবং এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: মনিরুল ইসলামকে সম্পাদকসহ ১৩ সদস্যের পাবনা উপকেন্দ্রের কমিটি গঠন করা হয়। দেশের উন্নয়নে প্রকৌশলীবৃন্দ নিজেদের স্ব স্ব দায়িত্ব যথাযথভাবে পালনের লক্ষ্যে একটি সুন্দর বৈষম্যহীন নিরাপদ কর্ম পরিবেশের জন্য কমিটির নির্বাচিত চেয়ারম্যান প্রকৌশলী সুধাংশু কুমার সরকারসহ সংশ্লিষ্টদের কাছে জোর দাবি জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

