নিজস্ব প্রতিনিধি : পূর্ব শত্রুতার জের ধরে বাণিজ্যিক ভিত্তিতে চাষ করা এক কৃষকের এক বিঘা জমির লাউ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। মঙ্গলবার রাতে দাপুনিয়া ইউনিয়নের বড় দিকশাইল এলাকার কৃষক আব্দুল কুদ্দুসের ক্ষেতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক দাপুনিয়ার বড় দিকশাইল এলাকার মরহুম আতোয়ার আলীর ছেলে। খোঁজ নিয়ে জানা গেছে, সংসারে স্বচ্ছলতা আনতে অন্যের জমি লিজ নিয়ে কয়েক মাস আগে প্রায় ১ বিঘা জমিতে বাণিজ্যিকভাবে লাউয়ের চারা রোপণ করে কৃষক আব্দুল কুদ্দুস। অনেক পরিশ্রম করে তিনি গাছগুলোকে লাউ ধরার উপযোগী করে গড়ে তোলেন। প্রতিদিনের মতো গতকাল বুধবার সকালে লাউক্ষেতে লাউ সংগ্রহ করতে যান তিনি। পরবর্তীতে তিনি লাউ ক্ষেতে ডুকে দেখেন সব লাউ গাছের গোড়া কাটা রয়েছে। ভুক্তভোগী কৃষক কুদ্দুস জানান, ‘সকালে এসে দেখি আমার লাউয়ের ক্ষেতের সব গাছ কাটা। আমি প্রথমে দেখেই হতবাক হই। আমার সকল স্বপ্ন ভেঙে গেছে। পুরো নিঃস্ব হয়ে গেলাম। প্রতিদিন ক্ষেত থেকে প্রায় ১ শ টি লাউ সংগ্রহ করে বাজারে বিক্রি করতাম। এখনও হাজারো লাউ গাছে ধরে আছে। কিন্তু সব লাউ গাছের পাতা এখন মাচার ওপর নুইয়ে পড়েছে। গাছের সাথে এভাবে কেউ শত্রুতা করতে পারে তা না দেখলে বিশ^াস হবে না। থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে। প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি জানাই। এলাকাবাসী বলেন, সে অনেক গরীব মানুষ, পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করে। অন্যের জমি লিজ নিয়ে জমিতে লাউ গাছ আবাদ করে আসছে। কয়েক মাস আগে জমিতে লাউয়ের চারা রোপণ করা হয়। এখন জমিতে হাজারো লাউ ধরে আছে। এখানের সবজি এলাকার সাধারণ মানুষের চাহিদা মিটিয়ে থাকে। এখন সব শেষ। অভিযুক্তদের কঠোর শাস্তি হওয়া দরকার। পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
