ভাঙ্গুড়া প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় পানিতে পড়ে সিনহা আক্তার রাইসা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে ভাঙ্গুড়া পৌর শহরের চৌবাড়িয়া রেলপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। রাইসা ওই মহল্লার জসীম উদ্দীনের কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের অন্যান্য শিশুদের সাথে বাড়ির পাশে সড়কের উপর খেলছিল রাইসা। সড়কের অপর পাশে রেলের খাল। এক পর্যায়ে অন্য শিশুরা রাইসাকে রেখে বাড়ির ভিতরে চলে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা বাহিরে এসে রাইসাকে সড়কের উপর খুঁজে পায়নি। পরে খোঁজাখুজি করে পাশের রেলের খালের পানির মধ্যে রাইসাকে পাওয়া যায়। ততক্ষণে রাইসা নিথর লাশ হয়ে যায়। তবুও পরিবারের সদস্যরা রাইসাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এদিকে এই ঘটনার পর থেকেই ওই পরিবারে চলছে শোকের মাতম। পরিবারের সদস্যদের কান্নায় প্রতিবেশীরাও শোকাহত হয়ে পড়েছেন। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
