এফএনএস বিদেশ : ইরানের উত্তরাঞ্চলে গতকাল বুধবার পুলিশের একটি ছোট প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। পুলিশের উদ্ধৃতি দিয়ে সরকারি সংবাদ সংস্থা ইরনা বলেছে, গতকাল ‘বুধবার রশত শহরের কাছে একটি হালকা প্রশিক্ষণ বিমান প্রযুক্তিগত ত্রুটির কারণে দুর্ঘটনার শিকার হয়। পাইলট, কো-পাইলট ও ফ্লাইট ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। ’নিষেধাজ্ঞাকবলিত ইরান সাম্প্রতিক বছরগুলোতে একাধিক বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। দেশটির কর্মকর্তাদের মতে, বিমানের পুরনো বহরগুলো চালু রাখতে খুচরা যন্ত্রাংশ সংগ্রহে তাদের সমস্যা হচ্ছে। ১৯৯৫ সাল থেকে ইরানের বিমান পরিবহন শিল্পে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে, যার কারণে বিমান সংস্থাগুলোকে বেসামরিক বিমান বা খুচরা যন্ত্রাংশ কেনার অনুমতি দেওয়া হয়নি। এতে তাদের বহরের একটি অংশ স্থগিত করতে বাধ্য হয়েছে। পূর্ববর্তী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, তার পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আব্দুল্লাহিয়ান ও আরো ছয়জন গত বছর মে মাসে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। ২০০৯ সালে ইরানি কম্পানি কাসপিয়ান এয়ারলাইনসের একটি টুপোলেভ-১৫৪ বিমান আর্মেনিয়ায় যাওয়ার পথে একটি মাঠে দুর্ঘটনার শিকার হয়, যার ফলে ১৬৮ জন যাত্রী ও ক্রু সদস্য নিহত হন। দুর্ঘটনাটি প্রযুক্তিগত সমস্যার কারণে ঘটেছিল বলে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছিল। সূত্র : এএফপি
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

